ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
 
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৭ বছর বয়সী শিশুর নাম দিব্য। সে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাইলকান্দি এলাকার বাসিন্দা।
 
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু দিব্য নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৫ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
 
আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
 
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১১৬ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৫৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম  জানান, সিলেটে এখন পর্যন্ত ৩ শিশুর মৃত্যু দুঃখজনক। এরপরও সারাদেশের তুলনায় সিলেটের পরিস্থিতি তুলনামুলক ভালো রয়েছে। হাম টিকা ক্যাম্পেইন এগিয়ে নিয়ে ২০ এপ্রিল আনা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের দিন আর নাই, সরকার আপনাদের : ববি হাজ্জাজ

সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী