ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে।

মওকুফ করা হয়েছে কৃষি ঋণ। কিছুদিনের মধ্যে দেয়া হবে কৃষক কার্ড। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনার সার, বীজ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী প্রাণী সম্পদ অফিসার ডা. আসাদুজ্জামান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দীন, ওসি মিন্টুদে, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০ জনের মাঝে ২টি করে ছাগল ও ছাগল পালনের উপকরণ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ৯শ’ জনের মাঝে প্রণোদনার আউশ ধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ডিএপি রাসায়নকি সার ৪০ জন পাট চাষির মাঝে ১ কেজি করে পাট বীজ এবং ৫ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার বিতরণ এবং ১৯ জন ভিক্ষুকের মাঝে ২টি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণের উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দ্য সামিরা খান পডকাস্ট’- এ পূর্ণিমা

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সিলেটে ‘কষকের হাট উদ্বোধন

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি  

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩