ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:০২ বিকাল

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে এক কথিত ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীরা আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

এ সময় শামীম রেজা ওরফে (জাহাঙ্গীর) নামের ওই পীরের  অনুসারীদের বেধড়ক মারধর মারপিট করা হয়। শামীম রেজা (জাহাঙ্গীর) স্থানীয়ভাবে ভণ্ডপীর হিসেবে পরিচিত।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

হামলাকারীদের অভিযোগ, এই ভণ্ডপীর নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করে থাকে। এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

সাম্প্রতিক সময়ে একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিয়ে আবারও পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গেছে, শামীম রেজার ইসলামবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

হামলাকারীদের অভিযোগ, তিনি নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশ বাগানের দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিতেন।

আরও পড়ুন

এছাড়াও তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী নিয়ম উপেক্ষা করে ঢাকঢোল বাজানো, ‘হরে শামীম’ ধ্বনি দেওয়া এবং বিভিন্ন অস্বাভাবিক আচারের প্রচলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যও করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে।

ঘটনার দিন সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শামীম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

শামিম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। সে ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি দেখে ধর্ম প্রাণ মুসল্লি ও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় তাকেও পিটিয়ে আহত করে, পরে তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। 

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার

সম্মাননা’প্রাপ্তিতে উচ্ছ্বসিত তারেক আনন্দ

বিএনপি সরকার পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী 

কুষ্টিয়ায় ভণ্ডপীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দ্য সামিরা খান পডকাস্ট’- এ পূর্ণিমা

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সিলেটে ‘কষকের হাট উদ্বোধন