নীলফামারীর ডিমলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ডিজেলসহ আটক ১
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দেশে জ্বালানি তেলের বৈশ্বিক সংকটে আলোচনা-সমালোচনার মধ্যেই নীলফামারীর ডিমলা সীমান্তে ডিজেল পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দু’জন পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সীমান্ত দিয়ে প্রায় ৮০ লিটার ডিজেল ভারতে পাচারের সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের বাসিন্দা হাফিজুর ইসলাম হাপিকে(৪৫) আটক করে থানারহাট বিওপির বিজিবির একটি টহল দল।
অভিযানকালে বিজিবি সদস্যরা হাফিজুর ইসলামকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পশ্চিম ছাতনাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মমিনুর রহমান মুন্না(২৫) এবং খগাখড়িবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মো. সেতু(৪৫) পালিয়ে যায়।
আরও পড়ুনপরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ৮০ লিটার ডিজেলসহ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় থানারহাট সীমান্ত ফাঁড়ির বিজিবি হাবিলদার মমিনুর ইসলাম বাদি হয়ে হাফিজুর ইসলাম, মো. সেতু ও মমিনুর রহমান মুন্নাসহ ৩ জনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেছেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন


_medium_1775909729.jpg)
_medium_1775909383.jpg)


_medium_1775907571.jpg)


