ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৩০ বিকাল

হরিণাকুণ্ডুতে খাল সংস্কার উদ্বোধন

হরিণাকুণ্ডুতে খাল সংস্কার উদ্বোধন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুটি খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল ও কাপাসহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার উদ্বোধন করা হয়।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে খাল সংস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট এমএ মজিদ এ কর্মসূচি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ক্ষুদ্র কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড চালু এবং ফ্যামিলি কার্ড চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ঝিনাইদহে খাল খনন ও কৃষক কার্ড চালু করতে যাচ্ছেন। ঝিনাইদহগামী গর্বিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাঠে মাঠে সবুজের সমারোহ বাম্পার ফলনের সম্ভাবনা

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

হরিণাকুণ্ডুতে খাল সংস্কার উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেফতার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

আগের দিন আর নাই, সরকার আপনাদের : ববি হাজ্জাজ