ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ রাত

রংপুরের তারাগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

রংপুরের তারাগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে একটি মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ৩টায় নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচলে ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা জানান, তারাগঞ্জ নতুন চৌপথী জামে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান মারা যাওয়ায় মসজিদ নির্মাণ কমিটি ভেঙে দেওয়া হয়। বেশ কয়েকদিন থেকে মসজিদের কমিটি নতুনভাবে পুনর্গঠনের জন্য আলোচনা চলছিল। ঘটনার দিন দুপুরে মুসল্লিরা নামাজ শেষে মসজিদের জমি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা চলাকালে বিরোধের সৃষ্টি হয়।

এসময় মসজিদের নামে থাকা ১৬ বিঘা জমি বন্ধক দেওয়া ও ১৫ শতক জমি উদ্ধারের বিষয়টি নিয়ে আলোচনা হলে শ্রমিক দলের নেতা সোহেল রানার সাথে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও তার বড়ভাই সরওয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় দুই পক্ষের লোকজন মহাসড়কের দুইপাশে অবস্থান নিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বলেন, মসজিদের ভিতর হৈ-চৈ শুনে দেখতে গেছি। আমরা সবাই একই এলাকার লোকজন তাই থামানোর চেষ্টা করতে গিয়ে আমাদের সাথেই গন্ডগোল করে।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বলেন, মসজিদের নতুন কমিটি নিয়ে আলোচনায় বসা হয়েছিলো। সেখানে সোহেলের সাথে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় সোহেল মেহেদী হাসান শিপুকে সভাপতি ঘোষণা করেন। এতেই গন্ডগোলের সৃষ্টি হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মসজিদ কমিটি নিয়ে একটু ঝামেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থানে পুলিশ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭