ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:১৪ রাত

তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আতিকা দর্শনা মোবারকপাড়ার আতাহার জামিলের মেয়ে।

আরও পড়ুন

প্রত্যক্ষসূত্রে জানা যায়, আতিকা তার নানা সোনালী ব্যাংকের কর্মকর্তা মোবারকের স্ত্রীর সঙ্গে চুয়াডাঙ্গা থেকে সিএনজি যোগে দর্শনায় ফিরছিল। হঠাৎপাড়া রেলগেটে তারা সিএনজি থেকে নামে। নানা মোবারক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে ছিলেন। শিশু আতিকা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তেলবাহী ট্রাক (যশোর চ-০১-০০০২) শিশুটির মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আতিকার মৃত্যু হয়। স্থানীয়রা তেলবাহী ট্রাকটি আটক করে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাক ও চালক নিমাই চন্দ্র অধিকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে: রাশিয়া

তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বগুড়ায় ঢুকছে বিপজ্জনক নতুন মাদক আইস, কারবারি গ্রেফতার 

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

পাঁচগাছিয়ায় ডিবি পরিচয়ে তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, আটক ৬

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান