ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:১০ রাত

বগুড়ায় ঢুকছে বিপজ্জনক নতুন মাদক আইস, কারবারি গ্রেফতার 

বগুড়ায় ঢুকছে বিপজ্জনক নতুন মাদক আইস, কারবারি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : বিপজ্জনক নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইস ঢুকছে বগুড়ায়। ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালি ক্ষতিকর এই মাদক। ঢাকায় এই মাদক নিয়ে কারবার হলেও বগুড়ায় স্মরণকালে এই প্রথম  এই মাদকসহ ধরা পড়েছে এক কারবারি।

আজ বুধবার (৮ এপ্রিল) বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে অনুমানিক ৩০ লাখ টাকার ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস্ উদ্ধারসহ মাদক কারবারি আইয়ুব আলী (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। ডিবি বগুড়া’র এসআই মোঃ ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে সড়ক পথে অবৈধ মাদকদ্রব্য ক্রিষ্টাল মেথ/আইস্সহ একজন মাদক কারবারি বগুড়ায় উদ্দেশ্যে রওনা হয়েছে।

ওই সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে বগুড়া শহরের পিটিআই মোড়ের রেড চিলিজ চায়নিজ হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চরকিয়া থানাধীন পূর্ব কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আইয়ুর আলী (৩৫)কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশিকালে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস্ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আজ বুধবার (৮ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবির এসআই ইফতেখায়রুল ইসলাম বলেন, এই প্রথম বগুড়ায় এই ধরণের মাদক উদ্ধার হলো। ধৃত কারবারি আইয়ুব আলী এই মাদক কক্সবাজার থেকে এনে শহরের জলেশ্বরীতলায় এক নারীর কাছে দেয়ার জন্য এনেছিল। তবে ওই নারী পালিয়েছে। জলেশ্বরীতলায় তার বাড়িতে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি। এই মাদক কারবারে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ক্রিস্টাল মেথ বা আইস আসলে কী? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন। তাই এটি ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর মাদক।

আরও পড়ুন

ইয়াবার চেয়ে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে। ইয়াবা বা হেরোইন হল ওপিয়ামের বাইপ্রডাক্ট। এগুলো থেকেই প্রসেস করে এখন নতুন নতুন মাদক তৈরি হচ্ছে। আইসও এমন একটি নতুন মাদক। এটা প্রধানত মায়ানমার থেকে চোরাপথে বাংলাদেশে ঢুকছে।

ডিবির ওসি মো: ইকবাল বাহার বলেন, বগুড়ায় আইয়ুব আলীকে আটকের পর আমরা তার কাছে ৩০ গ্রাম আইস পাই। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান করা হচ্ছে। আমরা আইয়ুবকে ধরতে না পারলে এটি  ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হতে পারতো। এটি ইয়াবার চেয়ে বহুগুণ ক্ষতিকর। এই প্রথম বগুড়ায় এই মাদক ধরা পড়লো। তিনি বলেন ইয়াবার মূল উপাদান দিয়েই পূর্ণাঙ্গ আইস তৈরি হয় বলে জানা গেছে।

শরীরে কেমন প্রতিক্রিয়া তৈরি করে? গবেষকরা বলছেন, এটা ইয়াবার মতোই সহজে বহনযোগ্য, তবে ইয়াবার চেয়ে বেশিগুণ ক্ষতিকর শরীরের জন্য। ক্রিস্টাল মেথ বা আইস সেবন করলে কারও স্ট্রোক হতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে। মানসিক অবসাদ বা বিষণ্যতার কারণে আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে। আরও অন্যান্য ঝুঁকি তো আছেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তী রুনা-সাবিনাসহ বর্তমান প্রজন্মের এক ঝাঁক তারকা শিল্পীদের পদচারনায় বগুড়া মম ইন এ বসেছিলো নক্ষত্রের মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ : সংবাদ সম্মেলনে অভিযোগ জামায়াত প্রার্থীর

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, গানটি গাইলেন তথ্যমন্ত্রী