ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ রাত

লেবাননে অস্বাভাবিক হামলা চালাচ্ছে ইসরায়েল

সংগৃহিত,লেবাননে অস্বাভাবিক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ও অভূতপূর্ব হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের প্রায় ১০০ জায়গায় হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে কয়েকশ মানুষ আহত ও নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, ১৯৮২ এবং ওই সময় লেবাননে ইসরায়েলের স্থল হামলার পর আজই সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটল। দেশটিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে একশরও বেশি বিমান হামলা চালানো হয়েছে।

আজকে বৈরুতের যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে সাধারণত হিজবুল্লাহর যোদ্ধারা থাকেন না। তাও সেসব জায়গায় হামলা হয়েছে। যা আগে কখনো ঘটেনি।

নূর ওদেহ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মিথ্যুক ও পরাজিত হিসেবে অভিহিত করছিলেন। এরপরই লেবাননে ব্যাপক হামলার ঘটনা ঘটল।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পরই ইসরায়েলি সেনাবাহিনী ও সরকার বলছিল তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াবে। যার প্রতিফলন দেখা গেছে সন্ধায়।

এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

আরও পড়ুন

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে অস্বাভাবিক হামলা চালাচ্ছে ইসরায়েল

দুই স্ত্রী ও বর্তমান প্রেমিকা বাদেও আলোচনায় আমিরের ৫ প্রেম

বগুড়ার নন্দীগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা  

বগুড়া কাহালুর অগ্নিদগ্ধ শিশু রাইসার চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলো উত্তরসূরী

৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে