ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫২ বিকাল

বগুড়া কাহালুর অগ্নিদগ্ধ শিশু রাইসার চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলো উত্তরসূরী

বগুড়া কাহালুর অগ্নিদগ্ধ শিশু রাইসার চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলো উত্তরসূরী

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুর উত্তরসূরী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার সাকোহালী গ্রামের রবিউল ইসলামের অগ্নিদগ্ধ শিশু কন্যা রাইসা আক্তারকে (২) চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনের সভাপতি আতিক মাহমুদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে গিয়ে চিকিৎসাধীন রাইসার পরিবারের হাতে এ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার মিশনী, রাহাদুল ইসলাম, রাজু প্রামানিক।

উল্লেখ্য গত ২৪ মার্চ সকালে রাইসা আক্তার তার ৫ বছর বয়সী ভাইয়ের সাথে দিয়াশলাই নিয়ে খেলাদ করছিল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সময় কাঠির আগুন রাইসার পরনের জামায় পরে আগুন ধরে যায়।

আরও পড়ুন

এতে রাইসার  প্রায় পুরো পিঠের অংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ রাইসাকে রাইসাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে সংগঠনের সভাপতি আতিক মাহমুদ জানায়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে শিশুটির জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কাহালুর এ স্বেচ্ছাসেবক সংগঠনটি উপজেলায় সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা  

বগুড়া কাহালুর অগ্নিদগ্ধ শিশু রাইসার চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলো উত্তরসূরী

৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

বগুড়ার শিবগঞ্জে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প