ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল

৪ দিনের ব্যবধানে ৩ নারী খুন

বগুড়ার শিবগঞ্জে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

বগুড়ার শিবগঞ্জে এবার  স্বামীর হাতে স্ত্রী খুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পর পর দুটি নারী হত্যাকান্ডের পর আবারও এক নারী হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে এ উপজেলায় গত ৪ দিনে ৩ নারী হত্যার ঘটনা ঘটলো। এবার উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। নিহতের নাম শিল্পী বেগম (৩২)।

তিনি ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার রাতের যেকোন সময় তাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী মিন্টু মিয়া। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিহতের শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে মিন্টু মিয়া পলাতক রয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতের যে কোন সময় মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পলাতক মিন্টুকে গ্রেফতার করতে পুলিশের টিম কাজ করছে বলে তিনি জানান।

আরও পড়ুন

উল্লেখ্য গত শনিবার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগমের (৭০) এবং রোববার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামের মমেনা বেগম (৬৮) নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি