ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬ ০১:৩২ এএম

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি: আসিফ

সংগৃহিত,জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি: আসিফ

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার তার কথা রাখেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেছেন, বিএনপি সরকার গঠনের দুই মাসের মাথায় আমাদের কথা বলতে বাধ্য করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখার কারণে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ২৮ জন বিচারককে শোকজ দেয়া হয়েছে। তারা এটি দিয়ে বুঝালেন, সরকারের পছন্দের বিরুদ্ধে রায় তো দিতেই পারবেন না, কথাও বলতে পারবেন না।

আরও পড়ুন

তিনি বলেন, সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতেই অধ্যাদেশ বাতিল করে দেয়া হচ্ছে।

আসিফ মাহমুদ আরও বলেন, দুই-তৃতীয়াংশ হওয়ায় এই সংসদ অকার্যকর হয়ে পড়েছে। ফলে বিরোধী দলের নেতার কথার কোনো বাস্তবায়ন নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

১

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

২

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটনমন্ত্রী

৩

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৪

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

৫

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬