ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

সংগৃহিত,বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠক সম্পর্কে জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
 
সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ।

আরও পড়ুন


এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা প্রবর্তন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিতকরণ বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।


এছাড়া, আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হতে পারে।
 
ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালের মধ্যেই দেশের ৫ জেলায় ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা

জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ