ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ বিকাল

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্ন জামায়াত এমপির

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদল জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদল জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

আজ বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশতম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, গত দুদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা সেই প্রশ্ন রাখেন মুজিবুর রহমান। তিনি সংসদে রুলস অব প্রসিডিওর সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তার প্রশ্নের উত্তরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জানান, সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্ন জামায়াত এমপির

থানায় গিয়ে ওসির চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

জামালপুরে জাল টাকার কারখানায় অভিযান, আটক ১

যে ৫টি কারণে আপনার আত্মবিশ্বাস কমছে