ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪৩ বিকাল

যে কারণে চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়ালো ঢাবি শিক্ষার্থীরা

যে কারণে চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়ালো ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ভুক্তভোগী চিকিৎসকরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেয়া হয়। তবে সরকারি ঔষধ সরবরাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ঔষধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। একপর্যায়ে 'কি ঔষধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না' এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকে। পরে তারা ডাক্তারদের ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের এ হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে চিকিৎসকদের সাথে সংঘর্ষে জড়ালো ঢাবি শিক্ষার্থীরা

শীতলক্ষ্যা নদীতে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

স্নাতক পাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই

স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি