ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ দুপুর

কাল বগুড়া সদর আসনে উপনির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কাল বগুড়া সদর আসনে উপনির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, ছবি: দৈনিক করতোয়া।

স্টাফ রিপোর্টার : আগামীকাল বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। মোট ১৫০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৮ এপ্রিল) সদর উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। 

বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটিতে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির আল আমিন (ফুলকপি)।

আসনটিতে ১২ ফেব্রয়ারির নির্বাচনে মোট প্রদত্ত ৩ লাখ ২২ হাজার ২২৩ ভোটের মধ্যে তারেক রহমান পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্য আর তিন প্রার্থী হাজারের ঘর পার হতে পারেননি।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) জানায়, ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ইতোমেধ্যে আট পাল্টুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনা ও র‌্যাব’র টহল চলছে বেশ কয়েকদিন থেকে। এছাড়া স্টাইকিং ফোর্স থাকছে, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন বিচারক নিয়োজিত করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল বগুড়া সদর আসনে উপনির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ময়মনসিংহে আলামিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব ‘বাস্তবায়নযোগ্য’ : ট্রাম্প

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহকর্ত্রী নিহত

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন