ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:৩৬ দুপুর

ওসির চেয়ারে বসলেন এমপি, সমালোচনার ঝড়!

ওসির চেয়ারে বসলেন এমপি, সমালোচনার ঝড়!, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসে পড়েন স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। এ ঘটনার একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

গত ৫ এপ্রিল ফুলপুর থানার ওসি ময়মনসিংহ পুলিশ লাইনে প্যারেডে অংশ নিতে সকাল সোয়া ৭টায় ময়মনসিংহে যান। এদিন সকাল ১০টার দিকে হঠাৎ থানায় উপস্থিত হন স্থানীয় এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ। থানায় ওসির চেয়ারের পাশে অন্য চেয়ারে না বসে তিনি ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ মতবিনিময় করে চলে যান। তবে এ ঘটনার ভিডিও ওই দিন প্রকাশিত না হলেও গত সোমবার সন্ধ্যার পর হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওসির চেয়ারে বসে আছেন সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। তার পাশে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা বসে আছেন। এসময় তিনি সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন।

আরও পড়ুন

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘ওই দিন পুলিশ লাইনে আমার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টার দিকে আমি সে উদ্দেশ্যে রওনা হই। ওই দিন সংসদ সদস্যের থানায় আসার কোনো পূর্বসূচি ছিল না, কিংবা আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এমপি সাহেবের গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়, ওসি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।’ তিনি আরও বলেন, ‘আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি আমার চেয়ারে বসতে ইতস্তত বোধ করেন। কিন্তু তার সঙ্গে থাকা লোকজন তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে কথা বলে চলে যান।’
এ বিষয়ে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ জানান, ওই দিন তিনি থানা পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু ওসি থানায় ছিলেন না। পরে চলে যেতে চাইলে সেখানে থাকা কর্মকর্তারা তাকে জোর করে নিয়ে ওসির চেয়ারে বসান। পরে তিনি কিছুক্ষণ বসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে চলে আসেন। এসময় তিনি ওসির চেয়ারে বসাকে কোনো অপরাধ মনে করেন না বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর: মোজতবা খামেনি

হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল