ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : খাগড়াছড়িতে নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিক পক্ষকে দায়ী করেছে ইউপিডিএফ-প্রসীত পক্ষ। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে নিউটনকে হত্যা করা হয়। নিহত নিউটন রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফ-প্রসীত পক্ষের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘আজ সকালে নিউটন চাকমাসহ ইউপিডিএফের দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’

তবে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন আছে। তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।’

আরও পড়ুন

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিউটন চাকমা নিহত

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার সান্তাহারে অটোরিকশা মালিক-শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ১০ 

যা আছে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ১