ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ দুপুর

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রামের ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা কয়েকজন গরু চোরাচালানোর উদ্দেশে গেলে প্রতিপক্ষ ভারতীয় ১৫৬/সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক কয়েক রাউন্ড গুলি করে। এতে আলী হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বলে জানা যায়। বর্তমানে তার লাশ বাংলাদেশি সীমান্ত পিলার ৮৭৪/০৪ হতে অনুমান ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলে হতে ভারতীয় বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে বিজিবি ও বিএসএফের টহল দলের অবস্থান রয়েছে। বিজিবি কর্তৃক বিএসএফের সহিত পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত

বৃহস্পতিবার বগুড়াসহ ব্যাংক বন্ধ থাকবে যেখানে

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

নববর্ষে প্রাথমিকের শিক্ষকদের জন্য আসছে যে নির্দেশনা 

দেশের বাজারে স্বর্ণের বড় মূল্য বৃদ্ধি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ