ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ দুপুর

বৃহস্পতিবার বগুড়াসহ ব্যাংক বন্ধ থাকবে যেখানে

বৃহস্পতিবার বগুড়াসহ ব্যাংক বন্ধ থাকবে যেখানে, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংক এবং এর শাখা ও উপশাখা আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্ধ থাকবে।

গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

আরও পড়ুন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালের মধ্যেই দেশের ৫ জেলায় ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা

জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ