ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১২:১৮ রাত

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

ছবি: সংগৃহীত, ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের সময়ে প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

এই সফরকে কূটনৈতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন, যেখানে শিক্ষা, বাণিজ্য ও জলবায়ু সহযোগিতার পাশাপাশি নারী ও শ্রমশক্তি উন্নয়নেও দুই দেশের অংশীদারত্বকে আরও দৃঢ় করার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় তরুণের আত্মহত্যাসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক