বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে, গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক লাফে অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ প্রতি লিটার জেট এ-১ জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ২৭৭.০৮ টাকা। আন্তর্জাতিক ফ্লাইটে (দেশি-বিদেশি) এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ১.৪৮৩৬ মার্কিন ডলার।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারের ‘প্ল্যাটস রেট’ এবং মার্কিন ডলারের বিনিময় হার বিশ্লেষণ করে সমন্বয় করা হয়েছে। এছাড়া পরিবহন খরচ ও এলসি সেটেলমেন্টের বিষয়গুলোও এই মূল্য নির্ধারণে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুন
বিইআরসি আরও জানিয়েছে, কমিশনের আইন অনুযায়ী জনশুনানি ও কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূর্ণাঙ্গ আদেশের কপি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) প্রকাশ করা হবে।
এর আগে, ৮ মার্চ প্রজ্ঞাপন জারি করে মার্চের জন্য অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। তখন আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৬২ ডলার থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ০ দশমিক ৭৩৮৪ ডলার।
দফায় দফায় দাম বাড়ায় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয়ের বড় অংশ জ্বালানি ব্যয়। পাশাপাশি আন্তর্জাতিক রুটেও বাড়বে জ্বালানির ব্যয়। এতে উভয় রুটে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

_medium_1775569564.jpg)






