ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল

সংসদে তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

সংসদে তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

জাতীয় সংসদে তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস হয়েছে । আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিলগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬।

বিলের বিস্তারিত ও পাস হওয়ার প্রক্রিয়া

অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬ উত্থাপিত আকারে পাসের প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

আরও পড়ুন

এরপর স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন ২০২১ সংশোধনের লক্ষ্যে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় এটি দ্রুত বিবেচনার জন্য গ্রহণ করা হয় এবং কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি প্রার্থনা করেন।

তিনি জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট আইন ২০১৮ সংশোধনের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটির ২ থেকে ১১ নম্বর দফাগুলো কোনো সংশোধনী ছাড়াই হাউসে গৃহীত হয় এবং অবশেষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তিন মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল পাস

বগুড়ায় হেরোইন কারবারির যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে মমেনা হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

পেছালো স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান

রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান