ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:১১ রাত

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে প্রয়াত মহিলাদল নেত্রীর কবর জিয়ার করলেন সাবেক এমপি লালু

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ইরানের বিভিন্ন অবকাঠামোতে আমেরিকা ও ইসরাইলের ব্যাপক হামলা শুরু