ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:২৪ দুপুর

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ 

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান।গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে অঞ্চলটিতে একটি টেকসই ও সামগ্রিক শান্তির পথ তৈরি হতে পারে।

মহাসচিব আরও বলেন, “বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে সংঘাত বন্ধ করা জরুরি।”

আরও পড়ুন

এদিকে দুজারিক নিশ্চিত করেছেন, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যাঁ আরনো বর্তমানে অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিলো পুলিশ

কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা

হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙ্গলেন শরিফুল

প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল