ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৩৫ রাত

ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ মিসাইল হামলা

ছবি: সংগৃহীত, ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্কইরাক ইরান সীমান্তবর্তী দক্ষিণ ইরাকের বসরা শহরে ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কুয়েতের দিক থেকে ছোড়া একটি মিসাইল বসরার আল জুবাইর এলাকায় আঘাত হানে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি মার্কিন মিসাইল হামলা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মিসাইলটি একটি বসতবাড়ি, একটি কৃষি গুদাম এবং একটি বাগানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ৩ জন সাধারণ মানুষ নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় দুটি পিকআপ ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালের মধ্যেই দেশের ৫ জেলায় ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা

জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ