ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০২:৩৮ রাত

ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ

ছবি: সংগৃহীত, ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়াতে শাহবাজ শরিফের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্কমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ। একইসঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালী খোলার আহ্বান জানিয়েছেন।

শেহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে এবং এগুলো যথাযথ সময় দেওয়া উচিত।

শারিফ তার এক্স পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা ভালোভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

তাই কূটনীতিকে পুরোপুরি কাজ করার সুযোগ দিতে আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করছি, চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর জন্য।

তিনি আরও বলেছেন, ইরানকেও আমি অনুরোধ করছি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলার মাধ্যমে সদিচ্ছা দেখাতে।

পাশাপাশি, আমরা সব যুদ্ধে জড়িত পক্ষকে বলছি দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মানুক, যাতে কূটনৈতিক প্রচেষ্টা যুদ্ধের চূড়ান্ত সমাধান আনতে পারে। এটি দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য খুব গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা