ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:২৩ দুপুর

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্ন শেষ বাংলাদেশের

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্ন শেষ বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে তিন ম্যাচের তিনটি হেরে গ্রুপ পর্ব থেকেই শূন্য হাতে বিদায় নিয়েছিল ঋতুপর্ণারা। এবার থাইল্যান্ড থেকে একই ফল নিয়ে ফিরছেন অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। মঙ্গলবার রাতে ব্যাংককে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে ভিয়েতনামের বিপক্ষে হেরে শেষ করলো মিশন।

থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে হেরেছিল ৩-২ ব্যবধানে। পরের ম্যাচে চীনের কাছে হেরেছিল ২-০ গোলে। শেষ ম্যাচে ব্যবধান কমে ১-০ হলেও এই পর্যায়ে জেতার জন্য যে সামর্থ্য দরকার সেটা প্রমাণ করতে পারেননি পিটার বাটলারের শিষ্যরা। শেষ ম্যাচে ড্র করলেও সমীকরণকে ভরসা করে শেষ আটে খেলার আশা বাঁচিয়ে রাখতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধে ভিয়েতনামকে আটকিয়ে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি।

৪৯ মিনিটে নিজেদের সীমানা থেকে লম্বা ফ্রিকিক নিয়েছিলেন মিয়ানমারের ডিফেন্ডার। উঁচু হয়ে আসা সেই বল লাগিয়ে হাতে জমাতে চেয়েছিলেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। তবে বল মিলির হাতে লেগে নিচে পড়ে গেলে কাছে থাকা ভিয়েতনামের ফরোয়ার্ড থুই লিন টোকা দিয়ে বাংলাদেশের জাল কাঁপান। পুরো ম্যাচে ভিয়েতনামকে একবার ভয় দেখাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুইবার সাগরিকা আক্রমণ করতে অফসাইডের ফাঁদে পড়েছেন-এতটুকই ছিল বলার মতো। বরং আরো একবার ভিয়েতনাম বাংলাদেশের জালে বল পাঠানোর সহজ সুযোগ নষ্ট করেছে।

আরও পড়ুন

জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল এবারই প্রথম এশিয়ান পর্যায়ে খেললো। দক্ষিণ এশিয়ায় দাপট দেখানো মেয়েরা এশিয়ার মঞ্চে গিয়ে বুঝলো আন্তর্জাতিক ফুটবলে পথচলা কত কঠিন। এই মঞ্চ থেকেই চারটি দল যাবে আগামী ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। কঠিন হলেও বাংলাদেশের ফুটবলামোদীরা সেই স্বপ্নটা দেখছিলেন বয়সভিত্তিক প্রতিযোগিতা বলে। তবে হ্যাটট্রিক হারে সেই স্বপ্ন ভেঙে গেছে অর্পিতা-সাগরিকাদের।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি