ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ বিকাল

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

সংগৃহিত,হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনের মৃত্যুর তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২১ শিশু।
 
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের।
 
এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৫৯৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ২৪১। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

জামালপুরে জাল টাকার কারখানায় অভিযান, আটক ১

যে ৫টি কারণে আপনার আত্মবিশ্বাস কমছে

রাত পোহালেই বগুড়া-৬ উপনির্বাচন : জামায়াত-বিএনপির দুই পার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ধামরাইয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা