ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৪:৩২ দুপুর

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে ১৩টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে আনারপুরা বাসস্ট্যান্ডের কাছে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে স্থানীয়রা এসব মাংস উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত চক্রের সদস্যরা পালিয়ে যায় এবং একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে এলাকায় অস্বাভাবিক কার্যক্রম চোখে পড়ছিল। বুধবার ভোরে তারা ঘটনাস্থলে গিয়ে চক্রটির সদস্যদের হাতেনাতে ধরার চেষ্টা করলে তিতাস ও রাজিবসহ কয়েকজন পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতি সপ্তাহের রোববার ও বুধবার গভীর রাতে ওই ঘরের সামনে অচেনা যানবাহন আসত এবং সকালে রক্তের দাগ ও পশুর হাড় দেখা যেত।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, চক্রটি ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত। প্রমাণ গোপন করতে চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি মাটিতে পুঁতে ফেলত তারা।

আরও পড়ুন

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু অভিযুক্তরা আগেই পালিয়ে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বিদ্যমান আইন অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো বৈধ অনুমোদন নেই। ঘটনাস্থলে কাউকে আটক করা না যাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া জবাইকৃত ঘোড়াগুলো প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে দাফন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

আজ ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

বিমানবন্দরে আটক উমরাহ ফেরত যাত্রী, ব্যাগে মিলল স্বর্ণ-ডলার

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হল ৩১টি বিল

বুড়িমারী সীমান্ত থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট