ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩০ রাত

আজ রাতেই ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ফের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই ইরানকে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যাবে, আর কখনোই তা ফিরিয়ে আনা যাবে না।’ 

ট্রাম্প আরও লেখেন, ‘আমি তা চাই না, কিন্তু সম্ভবত তা-ই হবে। তবে এখন যেহেতু আমাদের সম্পূর্ণ ও চূড়ান্ত শাসন পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র প্রাধান্য পাচ্ছে, তখন হয়তো সত্যিই এক বিপ্লবী ও চমৎকার কিছু ঘটতে পারে।’

 

আরও পড়ুন

তিনি আরও লেখেন, ‘কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারবো, যা বিশ্ব ইতিহাসের দীর্ঘ ও জটিল পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু শেষ হতে চলেছে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ হোক!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই ইরানের পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ফের হুমকি ট্রাম্পের

বগুড়ার গাবতলীতে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে পেট্রোল বিক্রেতাকে জরিমানা

দেশে আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

টেকনাফে ২৩ হাজার ইয়াবা জব্দ

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ