ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:২২ রাত

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে পেট্রোল বিক্রেতাকে জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে পেট্রোল বিক্রেতাকে জরিমানা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক তেল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১টায় রৌমারী বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লিটার তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে রৌমারী মেসার্স রহমান এন্ড সন্স, ডিলার যমুনা ওয়েল কোম্পানি লি: ঠিকাদার প্রো: মো: মোশফিকুর রহমান খালিদ রাতুলের কোম্পানিতে চাকুরিরত হিরা সাহা(৩০) নামের এক ব্যক্তির নিজ বাড়িতে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত।

সেখান থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একইসাথে সাধারণ ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমান পাওয়া যায়। অভিযানে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সূত্রে জানা যায়, উক্ত মেসার্স রহমান এন্ড সন্স, ডিলার যমুনা ওয়েল কোম্পানি লি: ঠিকাদার প্রো: মো: মোশফিকুর রহমান খালিদ রাতুলের কোম্পানি ভাড়ায় পরিচালনা করে রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আটক ব্যক্তি ঐ তেল পাম্পের কর্মচারী ছিলেন। এ সুযোগে তার বাড়িতে তেল মজুদ করে গোপনে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসতো।

অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে, তেল জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে পেট্রোল বিক্রেতাকে জরিমানা

দেশে আবারও বাড়লো জেট ফুয়েলের দাম

টেকনাফে ২৩ হাজার ইয়াবা জব্দ

বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার