ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:৪৯ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এরা হলো- মাদক মামলায় উপজেলার তালোড়া দুবড়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে রানা খান (৪৫), ধাপ সুখানগাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন(২৩)।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে চেঙ্গা গ্রামের ইদ্রিছ মোল্লার ছেলে নাজমুল মোল্লা (২৮), পাঁচোষা দিঘীর পাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিছুর রহমান, তালোড়া ঠাকুরপাড়া ওয়াহেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম, তালোড়া পলিপাড়ার মৃত জাহিদুল ইসলামের ছেলে আজিজার (৩৫) ও লক্ষীতলা গ্রামের ভানু বসাকের ছেলে দিপু বসাক।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (৬ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঈদে সবখানে সফল ইমরান

ভোটার তালিকা সংশোধন বিল পাস

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল