ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৯ রাত

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মিলগেট চত্বরে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। এসময় বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের মধ্যে ৩ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ জাকিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক শাহাজাহান আলীসহ কেবিনেট সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন  

ম্যানসিটিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্নার্দো সিলভার

টিকা কার্যক্রমের মধ্যেই নাটোরে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা

নেত্রকোনায় ১৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ, আটক ২