ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:১১ রাত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্বর্ণ ব্যবসায়ী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল রোববার (রাত সাড়ে ৮টা) রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার (৪৭) উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ পেয়ে তিনি সেখান থেকে সরে যান। কিন্তু বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে থাকেন।

আরও পড়ুন

স্থানীয় নাছিম ফকির জানান, বিকাশ কর্মকারের পকেট থেকে তার ভোটার আইডি কার্ড ও তার মৃত স্ত্রী ও ছেলের ছবি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগেও সাতৈর বাজারে তিনি একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পৈতৃক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে আসেন। কিন্তু ভাই ও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে সবখানে সফল ইমরান

ভোটার তালিকা সংশোধন বিল পাস

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন  

ম্যানসিটিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বার্নার্দো সিলভার