ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:৫৪ বিকাল

বগুড়ায় মাদককারবারির সাত বছরের কারাদন্ড

বগুড়ায় মাদককারবারির সাত বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদকদ্রব্য (ইয়াবা) কারাবারি জামিউল হক পিয়াসের সাত বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়ার মৃত জিয়াউল হক নিখিলের ছেলে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মো. আফাজ উদ্দিন আজ সোমবার (৬ এপ্রিল) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৯ সালের ১১ নভেম্বর বেলা সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটি করাকালে মাটিডালী হাজীপাড়ায় অভিযান চালিয়ে জামিউল হক পিয়াসকে তার শয়ন ঘর থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

আরও পড়ুন

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ বগুড়া সদর থানায় সোপর্দ করে তিনি বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সৈয়দ জহুরুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদককারবারির সাত বছরের কারাদন্ড

হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা

হাতিয়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যাকান্ডের চারদিন পর মামলা, আসামি ৭

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ২৬ ব্যবহারকারী