ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:৪৩ রাত

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক।

আরও পড়ুন

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মিনারুল ইসলামের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তাকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পেট্রোল এলাকার মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঈদে সবখানে সফল ইমরান

ভোটার তালিকা সংশোধন বিল পাস

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন