ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে একই সময়ে রপ্তানি আয় কিছুটা কমেছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর দেশটি শীর্ষ অবস্থান হারিয়েছে।

গত শনিবার (৪ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন।

 

অটেক্সার পরিসংখ্যান বলছে, এ সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কম। অন্যদিকে, ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। দেশটির রপ্তানি আগের বছরের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন

সবচেয়ে বড় পতন হয়েছে চীনের ক্ষেত্রে। আলোচ্য সময়ে তাদের রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ এবং মোট রপ্তানি দাঁড়িয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও কমেছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটি ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শুল্কহার বৃদ্ধি এবং চলমান বৈশ্বিক সংকট-বিশেষ করে যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি-যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণেই চীনের তুলনায় অগ্রগতি সত্ত্বেও মোট রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার যথাযথ নীতিগত সহায়তা প্রদান এবং জ্বালানি সংকট সমাধান করতে পারলে শিগগির এই নেতিবাচক প্রবৃদ্ধি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নেত্রকোনার আটপাড়ায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ১৭ হাজার শিশু

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার: খাদ্যমন্ত্রী

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা