ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রেহেনা বেগম (৬৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা  করেছে। নিহত রেহেনা বেগম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের শামরুল ইসলামে স্ত্রী। আজ রোববার (৫ এপ্রিল) সকালে ওই মহিলার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ।

জানা গেছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে পাটিকাবাাড়ি রেলগেটের সামনে রাজশাহী থেকে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন রেললাইনের মাঝে বোরকা পরা এক মহিলাকে বসে থাকতে দেখেন। এসময় স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন বাড়ি পাশেই। স্বামীর সাথে ঝগড়া হয়েছে।

এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় রেহেনা বেগম নামের ওই মহিলা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে মূহুর্তের মধ্যেই দ্বিখন্ডিত হয়ে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, নিহত ওই মহিলার ছেলে রকিব হোসেন তাদের জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তার মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। ওসি আরও জানান, স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তিনি জানান, স্বামীর সাথে ঝগড় হয়েছে।

ট্রেন অতিক্রম করার পর নারীর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা গেছে। মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভূক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বালিয়াকান্দিতে থানায় ব্যাংক কর্মকর্তা ও ছেলেকে মারধরের অভিযোগে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন