রংপুরের তারাগঞ্জে জ্বালানি সংগ্রহে আঙ্গুলে অমোচনীয় কালি
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: তারাগঞ্জে জ্বালানি তেল সংকট মোকাবেলায় দেওয়া হচ্ছে আঙ্গুলে অমোচনীয় কালির চিহ্ন। একই ব্যক্তি যেন কৌশলে বারবার তেল নিয়ে মজুত করতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাইকাররা।
আজ রোববার (৫ এপ্রিল) উপজেলা বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ সারি। তেল সরবরাহের আগে যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত হয়ে চালকের আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে চিহ্ন করা হচ্ছে। এরপরই মিলছে জ্বালানি তেল।
এদিকে প্রশাসনের নির্দেশনায় উপজেলায় অবস্থিত মেসার্স তারাগঞ্জ ফিলিং স্টেশন, মেসার্স সোনালী ফিলিং স্টেশন, মেসার্স আর বি ফিলিং স্টেশন, মেসার্স আবুল ফজল ফিলিং স্টেশন ও এরিস্টোক্র্যাট ফিলিং স্টেশন এই পাঁচটি জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানে একযোগে তেল দেওয়া হচ্ছে। এতে মোটরসাইকেলের সারি কিছুটা কমেছে।
ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি বা মজুত করার চেষ্টা করছেন। আঙ্গুলে অমোচনীয় কালি লাগানোর ফলে সেই সুযোগ অনেকটা কমে এসেছে।
আরও পড়ুনতারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, বৈধ কাগজপত্র থাকলেই চালকেরা জ্বালানি সংগ্রহ করতে পারবেন। একজন ব্যক্তি যেন একাধিকবার তেল সংগ্রহ করতে না পারেন, সেজন্য জাতীয় পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আঙ্গুলে কালি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বোতল বা জারে তেল বিক্রি বন্ধ, অবৈধ মজুত রুখতে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন



_medium_1775394026.jpg)
_medium_1775393625.jpg)

_medium_1775392905.jpg)

_medium_1775393104.jpg)