ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পার হলেও রহস্য এখনো কাটেনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

গতকাল শনিবার(৫ এপ্রিল) রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তীসহ টলিউডের আরও অনেকে। পরে প্রিয়াঙ্কা নিজেও তালসারি থানায় গিয়ে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।

প্রিয়াঙ্কার দায়ের করা এফআইআরে মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

অভিযোগে বলা হয়েছে, তালসারিতে শুটিং শুরুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থায় ছিল গুরুতর ঘাটতি। বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং পরিচালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ায় অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয়েছে।

গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে পানিতে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিললেও প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুলের মৃত্যুর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বালিয়াকান্দিতে থানায় ব্যাংক কর্মকর্তা ও ছেলেকে মারধরের অভিযোগে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন