আবেগ অনেক সময়ে সিদ্ধান্তকে প্রভাবিত করে: অভিষেক বচ্চন
বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দাম্পত্য জীবনের দীর্ঘ ১৮ বছর পার করা এই যুগলের সন্তান মানুষ করার ধরন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের দর্শনের পাশাপাশি সন্তান আরাধ্যাকে বড় করে তোলার নেপথ্যের গল্প শুনিয়েছেন।
পডকাস্টে পেরেন্টিংয়ের বিষয়ে অভিষেক বলেন, ‘অনেক সময় বাবারা ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন না, কারণ আবেগ অনেক সময় সঠিক সিদ্ধান্তকে প্রভাবিত করে ফেলে।’ মূলত এই বিষয়টি মাথায় রেখেই তিনি এবং ঐশ্বরিয়া সিদ্ধান্ত নিয়েছেন, তারা আরাধ্যার সামনে নিজেদের ভালো মানুষ হিসেবে তুলে ধরবেন।
তিনি আরও জানান, তাদের বাড়িতে কাজের কোনো ধরাবাঁধা বণ্টন নেই। যেমন বাবা আত্মরক্ষা শেখাবেন আর মা শেখাবেন সহানুভূতি, এমন সেকেলে ধারণায় তারা বিশ্বাসী নন। বরং দুজনেই সমানভাবে মেয়ের সব ধরনের বিকাশে অংশ নেন।
আরও পড়ুননতুন প্রজন্মের পৃথিবী আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও ভিন্ন বলে মনে করেন অভিষেক। তাই কে বেশি ভালো মা কিংবা কে বেশি ভালো বাবা সেই প্রতিযোগিতায় না গিয়ে তারা দুজনে একসঙ্গেই আগামীর জন্য আরাধ্যাকে তৈরি করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








