ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ বিকাল

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। রবিবার(৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে সদস্যদের সমর্থনে এটি অনুমোদিত হয়।

বিল অনুযায়ী, সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩২ বছর। এছাড়া, সিভিল সার্ভিসের আওতার বাইরে থাকা অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ও স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্বশাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর ধার্য করা হয়েছে।

প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর চাকরিতে আগের বিধিমালা বহাল থাকবে।

আরও পড়ুন

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই আইন চাকরিপ্রার্থীদের জন্য প্রবেশযোগ্যতা ও বয়সসীমার বিষয়ে স্পষ্টতা প্রদান করবে এবং সরকারি চাকরিতে যোগদানের সুযোগকে আরও যুগোপযোগী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস

গৌরনদীতে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

পে স্কেল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর অর্থ ‍উপদেষ্টা

নোয়াখালীতে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, ওটি সিলগালা

পঞ্চগড়ে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

নোয়াখালীতে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার