ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল

পঞ্চগড়ে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

পঞ্চগড়ে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকার মজিবর রহমানের ছেলে মো: হানিফ, নগর ভাউলাগঞ্জ এলাকার হানিফ ইসলামের ছেলে মো: মিস্টার(২৩), টোকরাভাষা এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে জিয়াউর রহমান(২৬), ভাওলাগঞ্জ এলাকার সাহাব আলীর ছেলে মো: রনি ইসলাম (২৪), ভূজারীপাড়া এলাকার সিতিন রায়ের ছেলে কমল রায় (২৫), ভাউলাগঞ্জ এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ তৌকির(৩৪), পাশ্ববর্তী বোদা উপজেলার বড় শশী ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মো: মামুনুর রশিদ, বড় শশী নুরপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে রাগিব, নীলফামারী জেলার ডোমার উপজেলার সব্দিগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো: পারভেজ আলম (২৭) ও শহর আলীর ছেলে মো: জহিরুল।

আরও পড়ুন

এছাড়া নগর ভাউলাগঞ্জ এলাকার মৃত মজিবুর রহমানের স্ত্রী তাহমিনা বেগমের(৭৫) কাছে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১১ জন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তাহমিনা বেগম নামে এক নারীর কাছে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ১১ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

নোয়াখালীতে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

১৪ এপ্রিলের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়ার আহ্বান

অহেতুক সমালোচনা সামলাবেন যেভাবে