কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড
নিহতদের পরিবারকে ২ লাখ, আহতরা ১ লাখ টাকা সহায়তা পাবেন
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।
শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানান। পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ গিয়ে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন।
মন্ত্রী জানান, শ্রমিক কল্যাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঅগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনকেও পৃথক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







