ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ রাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবকের ছুরিকাঘাতে চারজন আহত, হামলাকারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবকের ছুরিকাঘাতে চারজন আহত, হামলাকারী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রনি(২৮) নামে বহিরাগত এক যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা এলাকার খয়বর মন্ডলের ছেলে।

আহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়া, বাবলুর বোন হেলেনা বেগম, বাবলুর মেয়ে শেফালী আক্তার এবং পাপরী খাতুন।  পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে হঠাৎ এক যুবক আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে তার ছেলে বাবলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে।

বাবলু মিয়ার চিৎকারে তার বোন হেলেনা বেগম এগিয়ে এলে হামলাকারী তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। এসময় বাবলু মিয়ার মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায়।

এঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী রনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন

এদিকে, আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হেলেনা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবকের ছুরিকাঘাতে চারজন আহত, হামলাকারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

জ্বালানি সংকট আতঙ্কে বগুড়ার ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের ভিড়

সংসদ সচিবালয় কমিশন গঠন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেই নন্দিত হচ্ছেন তন্ময় সোহেল