ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ রাত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৪ এপ্রিল) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীন গোবিন্দপুর বিওপি’র একটি টহল দল ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে বিশেষ অভিযান চালায়। এ সময় হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৬/৭-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে তাতপাড়া গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

জ্বালানি সংকট আতঙ্কে বগুড়ার ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের ভিড়

সংসদ সচিবালয় কমিশন গঠন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেই নন্দিত হচ্ছেন তন্ময় সোহেল

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যার মূল আসামি গ্রেফতার