ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৬ বিকাল

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর জেল ও জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর জেল ও জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে প্রশাসন। থানা থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জহিম পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলামের ছেলে মিতুল হাসান (২২) ও আব্দুল জব্বারের ছেলে মোস্তাকিম ইসলামকে (৩৬) মাদকসেবনরত অবস্থায় আটক করে।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে মিতুল হাসানকে ৬ মাসের সাজা ও ৫শ’ টাকা জরিমানা করেন এবং মোস্তাকিম ইসলামকে ২ মাসের সাজা ও ৫শ’ টাকা জরিমানা করেন। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবীর জেল ও জরিমানা

ইরানের ‍বিরুদ্ধে লড়তে কুয়েতে অবস্থান নিবে ব্রিটিশরা

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই ৩ জনের কারাদণ্ড

২০ সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ম্যানেজার নেবে ডিবিএল গ্রুপ, থাকছে না বয়সসীমা