ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ দুপুর

বগুড়ায় মারপিটে আহত আলাল শেখ মারা গেছেন

আলাল শেখ

স্টাফ রিপোর্টার: বগুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারাবন্দি মতিন সরকারের আহত শ্যালক যুবলীগ নেতা আলাল শেখ মারা গেছেন।

আজ শুক্রবার ভোর চারটার দিকে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়ায় ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। তিনি সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি মোঃ ইব্রাহিম আলী।

আরও পড়ুন

নিহত আলাল শহরের চকসূত্রাপুর পশ্চিম পাড়ার বাসিন্দা এবং সিদ্দিকুর রহমান মেরু কসাইয়ের ছেলে।

স্বজনরা জানান গত ২৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ফতেহ আলী বাজারে ভোট দিতে গেলে প্রতিপক্ষের লোকজন আলালকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারপিট এবং হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। এই হামলার ঘটনায় ডিবি পুলিশ ঘটনার দিন চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্র জানায় নিহত আলালও ছিলেন হত্যাসহ একাধিক মামলার আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মারপিটে আহত আলাল শেখ মারা গেছেন

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি

সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর