ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০৫:১৯ বিকাল

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

মৃত ভাতিজা আখতারুজ্জামান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার হওয়া চাচা মতিন জমির আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাতিজা আখতারুজ্জামানের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে চাচা মতিন ও মনিরুজ্জামানের। এরই জের ধরে বৃহস্পতিবার বিবাদ লাগলে মতিন দলবলসহ লাঠি নিয়ে ভাতিজার উপর হামলা চালান। এতে চাচার লাঠির আঘাতে ভাতিজা আখতারুজ্জামান গুরুতর আহত হন। 

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান শুক্রবার সকালে ভাতিজার মৃত্যু হয়। 

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত মতিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদেরর গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ